1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

করোনায় আক্রান্ত মালাইকা আরোরা

  • আপডেট টাইম :: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। রোববার (৬ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন মালাইকা।

এ অভিনেত্রী বলেন—হ্যাঁ, আমার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। আমি বাড়িতে আলাদা ঘরে সেলফ কোয়ারেন্টাইনে রয়েছি। খুব শিগগির সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসবো।

অন্যদিকে মালাইকার প্রেমিক বলিউড অভিনেতা অর্জুন কাপুরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এই তথ্য জানান তিনি।

অর্জুন কাপুর লিখেছেন, ‘আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি, এটি আপনাদের জানানো আমার দায়িত্ব। আমি ভালো আছি এবং কোনো উপসর্গ নেই। চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শে বাড়িতে আইসোলেশনে আছি। আমাকে সহযোগিতা করার জন্য আপনাদের ধন্যবাদ। নিয়মিতভাবে আমার শারীরিক অবস্থার তথ্য জানাব। বর্তমানে অস্বাভাবিক ও অভূতপূর্ব এক সময় চলছে। আশা করছি মানবজাতি এই ভাইরাসকে জয় করতে পারবে।’

করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউন ও শুটিং বন্ধ থাকায় দীর্ঘদিন ঘরেই সময় কাটিয়েছেন তারকারা। মালাইকা-অর্জুনও এই দলে ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com