1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে শুটিংয়ে রাজ চক্রবর্তী

  • আপডেট টাইম :: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন টলিউড পরিচালক রাজ চক্রবর্তী। অন্যদিকে তার স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অন্তঃসত্ত্বা। এর মধ্যে মারা যায় রাজের বাবা। সবমিলিয়ে বিষাদ ভরে করেছিল পুরো পরিবারে।

রাজ চক্রবর্তী করোনামুক্ত হয়ে তার বাবার শেষকৃত্য অনুষ্ঠানেও হাজির হয়েছিলেন। তবে সব বিষাদ পাশে ঠেলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে সঙ্গে নিয়ে শুটিংয়ে ফিরলেন রাজ। একটি বিজ্ঞাপনে প্রথমবার একসঙ্গে কাজ করলেন তারা।

বিজ্ঞাপনটি শুভশ্রী তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এক মিনিট ৫৬ সেকেন্ড দৈর্ঘ্যের এই বিজ্ঞাপনে উঠে এসেছে, শোবিজ অঙ্গনে শুভশ্রীর পথচলা, রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেম-বিয়ের গল্প। রোমান্টিক মুডে ক্যামেরাবন্দি হয়েছেন এই দম্পতি।

চলতি মাসে এই দম্পতির ঘরে আসছে নতুন অতিথি। এর আগে শুভশ্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে মা হওয়ার ঘোষণা দেন। সঙ্গে একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি। তাতে দেখা যায়, মুখোমুখি শুয়ে আছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী। রাজের হাতে একটি নেমপ্লেট। তাতে লেখা, ‘বেবি কামিং ২০২০।’ ছবিটির ক্যাপশনে শুভশ্রী লিখেছিলেন—আমাদের দ্বিতীয় বিবাহবাষির্কীতে আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের ধরে রাখতে আরো একটি হাত থাকবে, ভালোবাসার জন্য আরো একটি হৃদয়। আমরা অন্তঃসত্ত্বা।

রাজ-শুভশ্রী প্রেমের সম্পর্কে জড়ানোর পর জলঘোলা কম হয়নি। ২০১৮ সালের ৬ মার্চ বাগদানের মধ্য দিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটান এই জুটি। ওই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com