1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিরুষ্কা দম্পতির সন্তান নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

  • আপডেট টাইম :: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : একজন ক্রিকেট মাঠের তারকা, অন্যজন রুপালি পর্দার। বলছি, তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মার কথা। এই দম্পতির ঘর আলো করে আসছে নতুন অতিথি। সম্প্রতি এ খবর আনুশকা নিজেই জানিয়েছেন।

আনন্দের এ খবর জানানোর পর থেকেই কানাঘোষা চলছে—তাদের ছেলে না মেয়ে হবে তা নিয়ে। এর মধ্যে এক জ্যোতিষী গণনা করে জানিয়েছেন, বিরাট-আনুশকার মেয়ে হবে। চার মাসে আগে এমন ভবিষ্যদ্বাণী করেছেন ওই জ্যোতিষী। এ নিয়ে চলছে জোর জল্পনা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে ওই জ্যোতিষীর নাম উল্লেখ করা হয়নি। তবে তার বাড়ি ভারতের বেঙ্গালুরুতে। সংবাদমাধ্যমটিকে জ্যাতিষী বলেন—মেয়ে হোক বা ছেলে হোক, সবাই ভগবানের উপহার। ভগবান সবাইকে সমান ক্ষমতা দেন। এখন তো অনেক ক্ষেত্রে মেয়েরা ছেলেদেরও টেক্কা দেয়।

গত ২৭ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাট কোহলির সঙ্গে একটি ছবি পোস্ট করে মা হওয়ার খবর দেন আনুশকা। ক্যাপশনে লিখেন: ‘আমরা তিনজন, ২০২১ সালের জানুয়ারিতে আসছে।’ তবে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এই দম্পতি।

গত মার্চ মাস থেকে করোনা পরিস্থিতির কারণে একদিকে যেমন শুটিং বন্ধ, অন্যদিকে ক্রিকেট মাঠেও বল গড়ায়নি। যার কারণে বাড়িতেই দিন পার করছিলেন বিরাট-আনুশকা।

দীর্ঘদিন বিরাট-আনুশকার প্রেমের সম্পর্ক গোপন ছিল। মিয়া-বিবি কেউ-ই মুখ খুলছিলেন না। সর্বশেষ ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা।

আনুশকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিরো’। ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পায় এটি। এরপর নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি তিনি। বর্তমানে তার প্রযোজনা প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ত এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com