1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

মাদকপাচারের অভিযোগে অভিনেত্রী রাগিনী গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : মাদকপাচারে জড়িত থাকার অভিযোগে কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদীকে গ্রেফতার করেছে দেশটির সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের (সিসিবি) একটি দল। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তার বাড়িতে তল্লাশি করে তারা।

এসময় রাগিনীর ফোন-ল্যাপটপসহ বেশিকিছু গুরুত্বপূর্ণ জিনিস বাজেয়াপ্ত করা হয়। পরে জেরার জন্য তাকে সিসিবি দপ্তরে নিয়ে যান তদন্তকারীরা। সেখানে প্রায় সাত ঘণ্টা জেরার পর গ্রেফতার দেখানো হয় তাকে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর রাগিনীকে তলব করেছিল সিসিবি। কিন্তু নিজে হাজির না হয়ে সিসিবি দপ্তরে আইনজীবীকে পাঠান তিনি। এরপরই তার বাড়িতে তল্লাশির জন্য আদালতে আবেদন জানায় সিসিবি। আদালত সেই আবেদন মঞ্জুর করলে শুক্রবার ভোরেই রাগিনীর বাড়িতে হানা দেন তদন্তকারীরা।

কিছুদিন আগে মাদক ব্যবসার অভিযোগে রবি নামে রাগিনীর এক বন্ধুকে গ্রেফতার করেছে সিসিবি। তদন্তকারীরা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন রবি। রাগিনীর নামও উঠে এসেছে তাতে।

গত ২১ আগস্ট কর্নাটকে বড় একটি মাদকপাচার চক্রের খোঁজ পায় ভারতের নারকোটিক কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এই ঘটনায় বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারও করেছে তারা। গ্রেফতার একজনের ডায়েরি থেকে মাদক ব্যবসায় যুক্ত কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্তত ১৫ জন সেলিব্রিটির নাম পাওয়া গেছে বলে জানা গেছে।

রাগিনী দ্বিবেদীর জন্ম বেঙ্গালুরুতে। ২০০৯-এ ‘বীর মাদাকারি’সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক হয় তার। রাগিনীর হিট সিনেমাগুগুলোর মধ্যে রয়েছে কেম্পে গৌড়া, রাগিনী আইপিএস, শিবা, বাঙ্গারি প্রভৃতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com