1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

কুয়াকাটায় পানি ও পয়:নিষ্কাশন ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালা শুরু

  • আপডেট টাইম :: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : পর্যটনকেন্দ্র কুয়াকাটায় নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়:নিস্কাশন চর্চা বৃদ্ধির লক্ষ্যে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
ওয়াটার অর্গানাইজেশন’র সহায়তায় বে-সরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টায় হোটেল গ্রেভার ইন’র হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন টিএমএসএস’র হেলথ এডুকেশন এন্ড মাইক্রোফাইনান্স সেক্টর প্রধান মো: সোহরাব আলী খান।
কর্মশালায় বক্তব্য রাখেন- টিএমএসএস’র কনসালটেন্ট আবু নোমান মোহাম্মাদ বজলুর রহমান, হেলথ এডুকেশন এন্ড মাইক্রোফাইনান্স আপারেশন- ৮ ডোমেইন প্রধান কুমার মনিশংকর, প্রজেক্ট ম্যানেজার (ওয়াটার ক্রেডিট) মো: আবু খায়ের মিয়া প্রমুখ। কর্মশালাটি সঞ্চালনা করেন মাস্টার ট্রেইনার মো.মতিয়ার রহমান।
বক্তরা বলেন, এই প্রশিক্ষণের ফলে প্রশিক্ষণার্থীদের সক্ষমতা যেমন বাড়বে তেমনি সমাজে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়:নিস্কাশন চর্চা দিন দিন বৃদ্ধি পাবে, যা এসডিজি- ৬ অর্জনে ভূমিকা রাখবে। টিএমএসএস’র বরিশাল বিভাগের ৩৪ জন শাখা ব্যবস্থাপক প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com