1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

অভিষেক চলচ্চিত্রে তার নায়িকা আলিয়া

  • আপডেট টাইম :: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : হিন্দি টিভি সিরিয়ালের তারকা অভিনেতা পার্থ সামথান। একতা কাপুর প্রযোজিত ‘কসৌটি জিন্দেগি কে’ টিভি সিরিয়ালের অনুরাগ বসুর চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন তিনি।

এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন গুণী নির্মাতা সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার মাধ্যমে। আর অভিষেক চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে—সিনেমাটিতে আলিয়া ভাটের প্রেমিকের চরিত্রে অভিনয় করবেন পার্থ। অল্প বয়সে ‘গাঙ্গুবাঈ’ অর্থাৎ আলিয়া ভাটকে পতিতালয়ে বিক্রি করে দেন তার প্রেমিক। আর সেই চরিত্র-ই রুপালি পর্দায় ফুটিয়ে তুলবেন পার্থ। স্বল্প সময়ের চরিত্র হলেও নিজের অভিনয় নিয়ে আত্মবিশ্বাসী পার্থ। তাছাড়া বনসালির মতো পরিচালকের সঙ্গে কাজের সুযোগ পেয়ে দারুণ খুশি এই অভিনেতা। এরই মধ্যে চরিত্রটির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন তিনি।

মুম্বাইয়ের কামতাপুর এলাকার যৌনকর্মী গাঙ্গুবাই এক সময় হয়ে উঠেছিলেন আন্ডারওয়ার্ল্ড ডন। তাকে নিয়ে লেখক হুসেন জাইদী রচনা করেন ‘মাফিয়া কুইন্স অব মুম্বাই’ নামে একটি বই। এই বইয়ের একটি অংশ নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা। এতে যৌনকর্মী গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট।

সিনেমাটিতে আরো অভিনয় করছেন—অজয় দেবগন, ইমরান হাশমি, বিজয় রাজ প্রমুখ। করোনা প্রকোপের কারণে সিনেমাটির শুটিং বন্ধ ছিল। আগামী অক্টোবরে আবারো শুটিয়ে ফিরবেন নির্মাতারা। বানসালি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে এটি।

২০১২ সালে পার্থ ‘গুমরাহ: ইন্ড অব ইনোসেন্স’ টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয় নাম লেখান। এরপর ‘বেস্ট ফ্রেন্ডস ফর এভার’, ‘সাবধান ইন্ডিয়া’, ‘পেয়ার তুনে কেয়া কিয়া’, ‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়ান’ প্রভৃতি টিভি সিরিয়ালে অভিনয় করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com