1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

কাপাসিয়ায় প্রশংসাপত্র দিয়ে টাকা আদায় করায় প্রধান শিক্ষককে জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রশাংসাপত্র দেয়ার সময় পাঁচশ টাকা করে আদায় করায় এক স্কুলের প্রধান শিক্ষককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কাপাসিয়ার কড়িহাতা উচ্চ বিদ্যালয়ে পরিচালিত ওই ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা।

রায়ে একই সঙ্গে শিক্ষার্থীদের টাকা ফেরত এবং বাকি শিক্ষার্থীদের নিকট থেকে টাকা না নেয়ার নির্দেশ দেন আদালত।

ওইদিন রাতে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কড়িহতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রতিজনের নিকট থেকে প্রশাংসাপত্র দেয়ার সময় ৫০০ টাকা করে নেয়া হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে ওই বিদ্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগের সত্যতা এবং এ পর্যন্ত ৬৮ জন শিক্ষার্থীর নিকট থেকে টাকা নেওয়ার প্রমাণ পাওয়া যায়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি আদেশ অমান্য করে টাকা নেওয়ার অপরাধে বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মো. মুজিবুর রহমানকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রশংসাপত্র দিয়ে যেসব শিক্ষার্থীদের নিকট থেকে টাকা নেওয়া হয়েছে তাদের টাকা ফেরত দেয়ার এবং বাকি শিক্ষার্থীদের নিকট থেকে টাকা না নেয়ার নির্দেশ দেয়া হয়।

এ সময় শিক্ষার্থীদের টাকা ফেরত এবং আর টাকা নেবেন না মর্মে মুচলেকা দিয়েছেন প্রধান শিক্ষক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com