1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

বেনাপোল সীমান্তে ২৪ কেজি গাঁজাসহ ৩ পাচারকারী আটক

  • আপডেট টাইম :: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
রফিকুল ইসলাম, যশোর : যশোরের বেনাপোল সীমান্তে থেকে ২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বুধবার (৯সেপ্টেম্বর) গভীর রাতে বেনাপোল সীমান্তের শালকোনা-ফুলসরা মাঠের মধ্যে থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলো, শার্শা থানাধীন শালকোনা গ্রামের আব্দুল মিয়ার ছেলে মেহেদী (১৯), শফিকুলের ছেলে রিয়াদ (২২) ও আশরাফুলের ছেলে সবুজ(২৮)।
স্থানীয়রা জানায়, মাদক বহনকারীরা আটক হলেও প্রকৃত মালিকরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। কিছু মাদক ব্যাবসায়ীরা প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন এ ব্যাবসা চালিয়ে যাচ্ছে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা থাকার মধ্যেও মাদক ব্যাবসায়ীরা তাদের মাদককে বিভিন্ন কৌশলে দেশের ভেতর প্রবেশ করে সু- কৌশলে অন্যান্য অঞ্চলে পাঠাচ্ছে।
যশোর-৪৯ বিজিবি’ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের শালকোনা গ্রামের মাঠের মধ্যে  অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ হাতে নাতে ৩ জনকে আটক করা হয়েছে।আটককৃতদের নামে মাদকসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সৌপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com