1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

নালিতাবাড়ীর রাজনগরে খাদ্যবান্ধব কর্মসূচীর উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ শ্লোগানকে ধারণ করে শেরপুরের নালিতাবাড়ীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচী’র উপকারভোগীদের মাঝে কার্ড বিতণ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা এগারোটায় উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদে কার্ড বিতরণ উদ্বোধন করেন রাজনগর ইউপি চেয়ারম্যান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল।
খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় এদিন রাজনগর ইউনিয়নের হতদরিদ্র ১ হাজার ২৮৭ উপকারভোগী পরিবারের মাঝে কার্ড বিতরণ করা হয়। উপকারভোগী পরিবারগুলো বছরে দুইবার মোট পাঁচ মাস ১০ টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কজি করে চাল উত্তোলন করতে পারবেন। এসময় নালিতাবাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান, ইউনিয়ন পরিষদ সচিব ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com