1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

শ্রীবরদীতে পৃথক ঘটনায় শিশুসহ দুই অপমৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মারা গেছে কাওসার নামে এক বছর বয়সী এক শিশু। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর ষাইটকাঁকড়া গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাওসার উপজেলা ভায়াডাঙ্গা বলিদাপাড়া গ্রামের শিপন মিয়ার ছেলে।
জানা গেছে, শিপনের স্ত্রী রোজিনা বেগম শিশু সন্তান কাওসারকে নিয়ে ২০ দিন আগে পিতার বাড়ি বেড়াতে আসে। বুধবার দুপুরে কাওসার বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পশ্চিম পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। একপর্যায়ে কাওসারকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে পুকুরের পানিতে কাওসারের লাশ ভাসতে দেখে তার মা।
অপরদিকে সাখাওয়াত হোসেন ওরফে বেলু (২৫) নামে এক যুবক গলায় দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার ভেলুয়া পূর্বপাড়া গ্রামে বুধবার (৯ সেপ্টম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। সাখাওয়াত ওই গ্রামের ইন্তাজ আলীর ছেলে।
জানা গেছে, সাখাওয়াত প্রায় দুই বছর আগে বিয়ে করে। দাম্পত্য জীবনে কলহ লেগে থাকায় বুধবার দুপুরে সবার অগোচরে ঘরের ধরনার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে সংবাদ পেয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com