1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

‘হাওর পর্যটন’ উন্নয়নের ঘোষণা প্রতিমন্ত্রীর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : দেশে হাওর ভিত্তিক পর্যটন উন্নয়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া  হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিনি বলেন, পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন শেষে এ বিষয়ে  বিস্তারিত কার্যক্রম নেওয়া হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ ও পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক সুনামগঞ্জ জেলার সঙ্গে  আয়োজিত অনলাইন কর্মশালায় এ কথা বলেন তিনি।

পর্যটন প্রতিমন্ত্রী বলেন, ইদানিং আমাদের দেশে হাওর পর্যটন পর্যটকদের কাছে জনপ্রিয় হতে শুরু করেছে।  হাওরে ভ্রমণ করতে যাওয়া পর্যটকেরা যেন নিরাপদে তাদের ভ্রমণ সম্পন্ন করতে পারেন সেদিকে স্থানীয় প্রশাসনের খেয়াল রাখতে হবে। একই সাথে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ ও ভ্রমণের সময় কেউ যাতে হাওরের প্রাকৃতিক  ভারসাম্য ও পরিবেশ নষ্ট না করতে পারে, এজন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রকৃতিকে অক্ষুণ্ন রেখে পর্যটনের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা ও তাদের মাঝে সচেতনতা তৈরি করার কোনো বিকল্প নেই। জনসচেতনতা তৈরির জন্য জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। পর্যটন গন্তব্যসমূহে পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত হলে তাতে স্থানীয় জনগণই উপকৃত হবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মুহাম্মদ জাবেরের সঞ্চালনায় ও সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. আব্দুল আহাদের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, সরকারি কর্মকর্তা ও পর্যটনের অংশীজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com