1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

করোনায় মারা গেলেন কণ্ঠশিল্পী কোনালের বাবা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কণ্ঠশিল্পী সোমনুর কোনালের বাবা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনির হোসেন মন্টু (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। এ তথ্য নিশ্চিত করেছেন কোনালের স্বামী সাংবাদিক মনজুর কাদের জিয়া।

হাসপাতাল থেকে মনির হোসেন মন্টুর মরদেহ মানিকগঞ্জের সিংগাইরে নিজ গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন জিয়া।

করোনা পরীক্ষার রেজাল্ট পজেটিভ আসার পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয় কোনালের বাবাকে। সেখানে পাঁচদিন চিকিৎসা নেওয়ার পর তেমন কোনো উন্নতি না হওয়ায় গত ৯ সেপ্টেম্বর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করানো হয়।

মৃত্যুকালে স্ত্রী ও দুই সন্তান ছাড়াও বাংলাদেশ ও কুয়েতে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মনির হোসেন মন্টু। তিনি কুয়েত সরকারের মিনিস্ট্রি অব ইন্টেরিয়র বিভাগে সুনামের সঙ্গে দীর্ঘ দিন কর্মরত ছিলেন। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ঋতুরঙা শিল্পী গোষ্ঠী এবং কুয়েতের বৃহত্তর ঢাকা সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com