1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

কারাগারেই থাকতে হচ্ছে রিয়াকে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : মাদক কাণ্ডে গ্রেপ্তার হওয়া অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জামিন শুনানির রায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেওয়া হবে। তাই আপাতত মুম্বাইয়ের বাইকুল্লা কারাগারেই থাকতে হবে তাকে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাদক ব্যবহার ও সংগ্রহের অপরাধে রিয়াকে গ্রেপ্তার করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। পাশাপাশি জানানো হয়, জিজ্ঞাসাবাদের সময় সুশান্তের জন্য মাদকের ব্যবস্থা করে দেওয়াসহ অন্য অপরাধ স্বীকার করেছেন এই অভিনেত্রী। পরে মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন না মঞ্জুর করে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।

এরপর বিশেষ আদালতে আবারো জামিনের আবেদন করেন রিয়া। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এই আবেদনের শুনানি হয়। জামিন আবেদনে নিজেকে নির্দোষ দাবি করেন রিয়া। এছাড়া এই অভিনেত্রী জানান, তাকে দোষ স্বীকার করতে বাধ্য করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা। রিয়া ছাড়াও তার ভাই সৌভিক চক্রবর্তীর জামিন আবেদনের শুনানিও হয়।

গত ৪ সেপ্টেম্বর মাদক চক্রের সঙ্গে জাড়িত থাকায় সৌভিককে গ্রেপ্তার করে এনসিবি। এরপর ৯ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত। পরবর্তী সময়ে তা আরো ১৪ দিন বর্ধিত করা হয়।

গত ১৪ জুন নিজের ফ্ল্যাট থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের লাশ উদ্ধার করা হয়। এরপর এই অভিনেতার আত্মহত্যার কারণ খুঁজতে তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ। পরবর্তী সময়ে পাটনার রাজিব নগর থানায় রিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বেশ কয়েকটি অভিযোগ এনে মামলা দায়ের করেন সুশান্তের বাবা। পরে বিহার পুলিশ এটি নিয়ে তদন্ত শুরু করে। পাশাপাশি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট (ইডি) ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) সংশ্লিষ্ট বিষয়ে খতিয়ে দেখতে শুরু করে। বর্তমানে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) এই মামলার তদন্ত করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com