1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

করোনার সংক্রমণ ঠেকাতে দেখামাত্র গুলির নির্দেশ উত্তর কোরিয়ার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনার সংক্রমণ ঠেকাতে চীন সীমান্তে দিয়ে অবৈধভাবে প্রবেশকারী যে কাউকে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়া সরকার। ইউএস ফোর্সেস কোরিয়ার (ইউএসএফকে) কমান্ডার রবার্ট আব্রামস এ তথ্য জানিয়েছেন।

উত্তর কোরিয়ার করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে এ পর্যন্ত খুব বেশি তথ্য জানা যায়নি। চীনের ঘনিষ্ঠমিত্র ও সীমান্তবর্তী দেশটিতে জানুয়ারি থেকেই করোনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। জুলাইয়ে দেশটির সরকারি সংবাদমাধ্যমে জানানো হয়, ভাইরাসের বিস্তার রোধে সর্বোচ্চ রাষ্ট্রীয় জরুরি সতর্ক অবস্থা জারি করা হয়েছে।

কমান্ডার রবার্ট আব্রামস জানিয়েছেন, চীন থেকে পাচার করে আনা পণ্যের চাহিদার বাড়ায় উত্তর কোরিয়া সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সীমান্তের কাছে এক বা দুই কিলোমিটারের মধ্যে নতুন ‘বাফার জোন’ চালু করা হয়েছে।

তিনি বলেন, ‘তারা নর্থ কোরিয়ান এসওএফ (স্পেশাল অপারেশনস ফোর্সেস) সেখানে মোতায়েন করেছে।…স্ট্রাইক ফোর্সেস, তাদেরকে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে।’ করোনায় আক্রান্ত কোনো ব্যক্তি যেন সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করতে না পারে সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

রবার্ট আব্রামস বলেন, ‘এই মুহূর্তে দেশটির সরকার …সেনাবাহিনী…নীতিগতভাবে তাদের দেশকে চাঙ্গা এবং কোভিড-১৯ এর ঝুঁকি প্রশমনে সহায়তার ওপর গুরুত্ব দিচ্ছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com