1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

‘আমার নাম জড়িয়ে বিব্রত করবেন না’

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে নিয়মিত কাজ করে যাচ্ছেন। কাজের সুবাদে অনেকের সঙ্গে পরিচয় ও দেখা হয়েছে। তবে জনপ্রিয় এই অভিনেত্রীর কোনো মিডিয়া ম্যানেজার নেই বলে দাবি করেন।

সম্প্রতি এক কোরিওগ্রাফারকে অপু বিশ্বাসের মিডিয়া ম্যানেজার বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়। এর পরই অপু বিশ্বাস আজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। এতে অপু বিশ্বাস লিখেন- ‘আমি একজন অভিনেত্রী হিসেবে মিডিয়াতে কমবেশি সবার সঙ্গে কাজের জন্য যোগাযোগ করতে হয়। আরেকটা কথা ক্লিয়ারভাবে বলতে চাই আমার কোনো ব্যক্তিগত মিডিয়া ম্যানেজার নেই, পরিচিতজনের মাধ্যমে বিভিন্ন কাজের মিটিং বা কাজের প্রপোজাল পাই। কিছু নিউজে দেখেছি যে ‘অপু বিশ্বাসের ম্যানেজার’ এভাবে কিছু নিউজ এর শিরোনাম দেয়া হচ্ছে।’

এতে বিব্রত হচ্ছেন বলে অনুরোধ করে অপু বিশ্বাস লিখেন, ‘আপনাদের কাছে অনুরোধ এইসব নিউজে আমার নাম জড়িয়ে আমাকে বিব্রত করবেন না। আমি আবারও ক্লিয়ার করে বলতে চাই আমার ব্যক্তিগত কোনো মিডিয়া ম্যানেজার নেই। যে নিউজটি আপনারা অলরেডি করেছেন আমার নাম জড়িয়ে, তারা দয়া করে কারেকশন করুন নতুবা আমি সাইবার ক্রাইম ডিভিশনে লিখিত অভিযোগ দিব।’

অপু বিশ্বাস এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। তার অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এছাড়া ওপার বাংলায় ‘শটকার্ট’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com