
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে সাপের ছোবলে মাহিন নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত মাহিন উপজেলার ঢনঢনিয়া গ্রামের মোয়াজ্জেন হোসেনরে ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে নিজ বসতঘরে ঘুমাতে যায় মাহিন। এসময় মশারির ভিতরে থাকা একটি বিষধর সাপ তার পায়ে ছোবল দেয়। এতে মাহিন চিৎকার করলে পরিবারের লোকজন উদ্ধার করে রাতেই তাকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।