1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

নালিতাবাড়ীতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবার পরিকল্পনা বিভাগ ও পুলিশের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর পক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম এর মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলদের হাতে এসব সামগ্রী তোলে দেওয়া হয়। সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল- অক্সিজেন সিলিন্ডার, সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, পিপিই, সানগ্লাস, সান প্রটেক্টর ইত্যাদি।
এসময় মতিয়া চৌধুরীর পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, সাংগঠকি সম্পাদক আব্দুল লতিফ, ফারুক আহমেদ বকুল, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সারোয়ার আহমেদ স্বপন, শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান দিপু, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি নূর ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com