1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ নালিতাবাড়ীতে নিখোঁজ দুই শিশুর মরদেহ ভেসে উঠলো পুকুরে পাচারের উদ্দেশ্যে রাখা ৩২টি বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার

ভেঙে পড়েছে পার্বতীপুর রেলওয়ে হাসপাতালের চিকিৎসা সেবা

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

রুকুনুজ্জামান বাবুল, পার্বতীপুর (দিনাজপুর) : বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের উদাসীনতা এবং অবহেলার কারণে পার্বতীপুর রেলওয়ে হাসপাতালটির চিকিৎসা সেবা ভেঙে পড়েছে। ওষুধ আছে, ডাক্তার নাই, বিদ্যুৎ নাই। জনবলের অভাবে চিকিৎসা নিতে আসা রোগীদের যেন দুর্ভোগের শেষ নেই। বিষয়টি দেখার অনেকে থাকলেও করার কেউ নাই। হাসপাতালটির রিপিয়ারিং এর কাজ মাসাধিক কাল আগে শেষ হলেও আজ অবধি বিদ্যুৎ সংযোগ না দেয়ায় পর্যাপ্ত নতুন ওষুধ আসলেও তা রোগীদের সরবরাহ দিতে পারছেন না কর্তব্যরত ফার্মাসিস্ট মোঃ রমজান আলী। রেল অধ্যুষিত পার্বতীপুরের রেল শ্রমিক-কর্মচারীদের এই ডাক্তারবিহীন হাসপাতালটিতে একমাত্র ভরসা ফার্মাসিস্ট রমজান আলী।এদিকে ওষুধ না পেয়ে বিমুখ হয়ে ফিরে যাচ্ছেন বিভিন্ন রোগে আক্রান্ত অসুস্থ রোগী।

ফার্মাসিস্ট রমজান আলী এ বিষয়ে জানান, হাসপাতালে ওষুধ এসেছে। তবে বিদ্যুৎ সংযোগ না থাকায় সেখানে ইচ্ছা থাকা সত্বেও আমি ওষুধ সরবরাহ দিতে পারছি না। আর নষ্ট হয়ে যাওয়ার ভয়ে এই পরিত্যক্ত ভবনে ওষুধ আনতেও সাহস পাচ্ছি না। সে কারণেই ওষুধ না পেয়ে রোগীরা ফিরে যাচ্ছে বলেও জানান তিনি। কবে নাগাদ বিদ্যুৎ সংযোগ হবে সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com