1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বিরোধপূর্ণ চীনা সীমান্তে ভারতের সেনা-রসদ সরবরাহ শুরু

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন শীতের আগে হিমালয়ে বিরোধপূর্ণ চীনা সীমান্ত এলাকায় তীব্র শীতের হাত থেকে সেনাদের রক্ষায় ভারতীয় সামরিক বাহিনী নিজেদের পুরো পরিবহণ নেটওয়ার্ক সক্রিয়ভাবে কাজ শুরু করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে, তিব্বতের সীমান্তবর্তী অঞ্চল লাদাখে কয়েক বছরের মধ্যে ভারতের অন্যতম বৃহত্তম সামরিক রসদ- প্রচুর পরিমাণে গোলাবারুদ, সরঞ্জাম, জ্বালানী, শীতের সরবরাহ এবং খাদ্য পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে রয়টার্স।

চীনা সীমান্ত ঘেঁষা তুষার আবৃত লাদাখে গত মে এবং জুনে ঘটে যাওয়া হাতাহাতি যুদ্ধের পরপরই ভারতকে এমন পদক্ষেপ নিতে দেখা গেল। যেখানে বিশজন ভারতীয় সেনা নিহত হয়েছিল।

যদিও উভয় দেশই এই সংঘাতের সমাধানের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে কোন পক্ষই এখন পর্যন্ত পিছপা হয়নি।

এদিকে ভারতীয় সামরিক বাহিনী এখন শীতকালে অমীমাংসিত হাই অল্টিচুড সীমান্তেও সেনা মোতায়েন রাখতে প্রস্তুত। পূর্ব লাদাখে সাধারনত ২০ থেকে ৩০ হাজারের বেশি সেনা মোতায়েন থাকত। কিন্তু সেখানে দ্বিগুণেরও বেশি সেনা মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com