1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

স্বপ্নের ক্রিকেটারের সঙ্গে দেখা

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : মা-ছেলের ক্রিকেট খেলার কয়েকটি অনিন্দ্য সুন্দর ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিগুলো রাতারাতি মা-ছেলেকে আলোচনায় নিয়ে এসেছে। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) মাকে নিয়ে পল্টন ময়দানে ক্রিকেট-আনন্দে মেতে ওঠেন ১১ বছর বয়সী শেখ ইয়ামিন আহমেদ সিনান।

সিনান বোলিং করছে, অপরপ্রান্তে ব্যাট হাতে প্রস্তুত মা। মাকে আউট করে ছেলের উদযাপন এবং মায়ের বোলিং করাসহ আরো কিছু ছবি ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নেয়। পরে জানা যায়, সিনানের স্বপ্ন ক্রিকেটার হওয়া। তার স্বপ্নের ক্রিকেটার মুশফিকুর রহিম। এ কথা জানার পর সিনানের সঙ্গে আজ (১৬ সেপ্টেম্বর) সকালে পল্টন ময়দানে গিয়ে দেখা করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এ সময় সিনানের মা ও বোন উপস্থিত ছিলেন।

সিনানের মা ঝর্ণা আক্তার চিনি বলেন, ‘মুশফিকুর রহিম ভাই নিজ থেকে আগ্রহ নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। এটা অন্য রকম অনুভূতি! তিনি এতো বড় একজন খেলোয়াড়। আমার ছেলে তাকে খুব পছন্দ করে এবং অনুসরণ করে। তিনি এক জোড়া গ্লাভস, অটোগ্রাফসহ ব্যাট উপহার দিয়েছেন। তিনি একটি জার্সিও দিয়েছেন। খুব ভালো লাগছে। আমার ছেলেও খুব খুশি। কখনো কল্পনা করিনি আমার ছেলে মুশফিক ভাইকে এতো কাছ থেকে দেখবে।’

চতুর্থ শ্রেণীর মাদ্রাসাশিক্ষার্থী সিনানকে নিয়ে মায়ের অনেক স্বপ্ন। বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে তিনি বলেন, ‘ছেলেকে নিয়ে দুইটা স্বপ্ন দেখি। প্রথম স্বপ্ন আমার ছেলে কোরআনে হাফেজ হবে। দ্বিতীয়, আমার ছেলে আন্তর্জাতিক খেলোয়াড় হবে। একদিন বাংলাদেশ দলের হয়ে ক্রিকেট খেলবে।’

সিনানদের চারজনের পরিবার। ছেলেকে মাঠে নিয়ে আসার পাশাপাশি মাকে সামলাতে হয় সংসার। এজন্য করতে হয় অক্লান্ত পরিশ্রম। তবে এতেও ক্লান্তি বা কষ্ট বোধ করেন না ঝর্ণা আক্তার চিনি। তিনি বলেন, ‘মাঠে আসতে আমার অনেক কষ্ট হয় ঠিকই, তবুও আমার কোনো কষ্ট নেই। মায়েরা সব পারেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com