1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

উর্মিলাকে ‘পর্নো স্টার’ বললেন কঙ্গনা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। নানা বিষয়ে বক্তব্য দিয়ে প্রায়ই আলোচনায় আসেন এই অভিনেত্রী। এবার অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরকে ‘সফট পর্নো স্টার’ বললেন তিনি।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব নিয়ে সোচ্চার কঙ্গনা। এরপর তারকাদের মাদক ব্যবহার নিয়েও কথা বলেন তিনি। সম্প্রতি শিবসেনার সঙ্গে দ্বন্দ্বে জড়ান এই অভিনেত্রী।

এছাড়া কিছুদিন আগে মুম্বাই শহরকে পাকিস্তান শাসিত কাশ্মিরের সঙ্গে তুলনা করেন কঙ্গনা। এর পরিপ্রেক্ষিতে উর্মিলা বলেন, ‘মুম্বাইয়ের মেয়ে হয়ে নিজের শহর সম্পর্কে এরকম অপমানজনক কথা সহ্য করব না। যখন একজন মানুষ কথা বলে, তখন তিনি সবসময় সত্য বলছেন তা কিন্তু নয়।’

তবে উর্মিলার বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ‘বলিউড কুইন’। টাইমস নাও-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কঙ্গনা বলেন, ‘পুরো সাক্ষাৎকারে তিনি আমাকে খোঁচা দিয়ে কথা বলেছেন। আমার সব সংগ্রামকে বিদ্রূপ করেছেন। তিনি দাবি করেছেন, বিজেপিকে খুশি করতে ও নির্বাচনের টিকিট পেতে এমন করছি। নির্বাচনের টিকিট পাওয়া আমার জন্য কঠিন কিছু নয়— এটি বুঝতে কাউকে বিশেষ জ্ঞানী হতে হবে না। আমাকে জীবন বাজি রাখতে অথবা সম্পদ নষ্টও করতে হবে না।’

উর্মিলা মাতন্ডকরকে সফট পর্নো স্টার সম্বোধন করে কঙ্গনা বলেন, ‘তিনি নিশ্চয় তার অভিনয়ের জন্য পরিচিত নন। বরং, সফট পর্নো করার জন্য পরিচিত। তিনি যদি নির্বাচনের টিকিট পান তাহলে আমি কেন পাব না?’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com