1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

টিকা পাওয়ার সময় নিয়ে সিডিসির সঙ্গে ট্রাম্পের দ্বিমত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরার গুরুত্ব এবং ভ্যাকসিন হাতের নাগালে পাওয়া নিয়ে দেশের স্বাস্থ্য কর্মকর্তাদের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ট্রাম্প বলেছিলেন, তিন থেকে চার সপ্তাহের মধ্যে ভ্যাকসিন পাবেন আমেরিকানরা। তবে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড জানান, ২০২১ সালের মাঝামাঝি সময়ের আগে টিকা পাওয়ার কোনও সম্ভাবনা নেই। করোনা প্রতিরোধে আপাতত মাস্ক পরে থাকাকে সমাধান মনে করছেন বলে তিনি জানান।

তবে ট্রাম্প বলেছেন, শিগগিরই আসবে ভ্যাকসিন। তার দাবি, সিডিসি প্রধান ‘ভুল’ করছেন এবং ‘সংশয়ের’ মধ্যে আছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেছেন, অক্টোবরের শুরুতে টিকা সহজলভ্য হবে।

সিডিসি প্রধান রেডফিল্ডের বিবৃতি উল্লেখ করে ট্রাম্প বলেছেন, ‘আমি মনে করি, তিনি এটা ভুল করে বলেছেন। এটা একেবারে ভুল তথ্য। তিনি মনে হয় দ্বিধায় ছিলেন। আপনারা জানেন যে আমরা ভ্যাকসিন তৈরির খুব কাছে। আশা করছি, অক্টোবরের কোনও এক সময় পেয়ে যাবো। ভ্যাকসিন হাতে পাওয়া মাত্র আমরা সরবরাহ শুরু করে দেবো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com