1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

দিশার সঙ্গে রোমান্স করবেন শহিদ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে রোমান্স করবেন অভিনেতা শহিদ কাপুর। ‘যোদ্ধা’ সিনেমায় দেখা যাবে বলিউডের এই নতুন জুটিকে। পিংকভিলা ডটকম এই তথ্য জানিয়েছে।

এই সিনেমাটির পরিচালকের আসনে থাকবেন ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ সিনেমাখ্যাত শশাঙ্ক খাইতান। প্রযোজনা করছেন করন জোহর। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

তবে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘শশাঙ্কের পরবর্তী সিনেমায় দিশা চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমার নাম যোদ্ধা। এতে প্রথমবারের মতো পর্দায় রোমান্স করবেন দিশা ও শহিদ। সিনেমাটি অ্যাকশন ও বিনোদনে ভরপুর থাকবে এবং খুব বড় পরিসরে নির্মাণ হবে। শহিদের পাশাপাশি দিশাকেও অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। এই মুহূর্তে, সিনেমা সম্পর্কে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে।’

শহিদ কাপুরের পরবর্তী সিনেমা ‘জার্সি’। একই নামে তেলেগু ভাষার একটি সিনেমার হিন্দি রিমেক এটি। অন্যদিকে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’, ‘কেটিনা’ এবং ‘এক ভিলেন টু’ সিনেমায় দেখা যাবে দিশাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com