1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

রোষানলে নুসরাত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : নাকে নোলক, কপালে টিপ, মাথায় পরেছেন টিকলি। পরনে শাড়ি, হাতে ত্রিশূল। যুগল চোখের দৃষ্টিতে মিশে আছে অদৃশ্য টান। একটি ভিডিওতে এমন বেশে ধরা দিয়েছেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান।

মাতৃপক্ষের সূচনা উপলক্ষে দেবী দুর্গা সেজে এ ভিডিওটি নুসরাত তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ভিডিওটি পোস্ট করে অনুরাগীদের শুভেচ্ছা জানান তিনি। ভিডিওটি অন্তর্জালে ছড়িয়ে পড়তেই নজর কাড়ে নেটিজেনদের।

নেটিজেনদের একাংশ নুসরাতের রূপের প্রশংসা করলেও বড় একটি অংশ অভিনেত্রীকে কটাক্ষ করে মন্তব্য করছেন। একজন লিখেছেন—‘নুসরাত আপনি দয়া করে একটি ধর্ম পালন করুন। এসব তালতামাশা করে আপনি দুটি ধর্মকেই সমানতালে হেয় করে যাচ্ছেন।’ আরেকজন লিখেছেন—‘‘মা দুর্গাকে তো কখনো এরকম ‘সিডাক্টিভ’ দেখিনি!’’

এমন অসংখ্য মন্তব্য এসে জমা হচ্ছে নুমরাত জাহানের কমেন্ট বক্সে। যদিও এ নিয়ে পুরোপুরি নির্বিকার নুসরাত। কারো মন্তব্যের কোনো জবাব দেননি এই অভিনেত্রী।

নুসরাত জাহান নিখিল জৈনর সঙ্গে ঘর বেঁধেছেন। বিয়ের পর শাখা-সিঁদুর পরে অষ্টমীর দিন নিখিল জৈনর সঙ্গে মন্দিরে গিয়ে অঞ্জলি দিয়েছিলেন তিনি। এ নিয়েও নেটিজেনরা প্রশ্ন তুলেছিলেন—একজন হিন্দুকে বিয়ে করে নুসরাত হিন্দু হয়ে গেলেন কিনা!

সম্প্রতি ‘স্বস্তিক সংকেত’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত জাহান। সায়ন্তন ঘোষাল পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন গৌরব চক্রবর্তী।

গত জুলাই মাসে ‘এসওএস কলকাতা’ নামে একটি সিনেমায় নাম লিখিয়েছেন নুসরাত জাহান। এতে প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন যশ দাশগুপ্ত, নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। অংশুমান প্রত্যুষ পরিচালিত এ সিনেমার শুটিং গত ৮ জুলাই শুরু হয়েছে। লকডাউনের পর এ সিনেমার মাধ‌্যমে শুটিংয়ে ফিরেন নুসরাত।

এছাড়া ‘ডিকশনারি’ নামে আরেকটি সিনেমার কাজ নুসরাতের হাতে রয়েছে। ব্রাত্য বসু পরিচালিত এ সিনেমার শুটিং বাকি রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com