1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

নালিতাবাড়ীতে নিখোঁজ যুবকের লাশ পুকুর থেকে উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের দুইদিন পর মিজানুর রহমান (১৮) নামে এক যুবকের লাশ স্থানীয় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মরিচপুরান ইউনিয়নের খলাভাঙ্গা মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে ওই লাশ পাওয়া যায়।
স্থানীয় সূত্র জানায়, খলাভাঙ্গা গ্রামের ইসলাম সপরিবারে ঢাকায় বসবাস করে শ্রমিকের কাজ করতেন। সপ্তাহখানেক আগে তিনি গ্রামের বাড়ি বেড়াতে আসেন। গত বুধবার রাতে খলাভাঙ্গা মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় কিশোরদের নিয়ে নেশাজাতীয় ঘুমের ওষুধ খায় মিজান। এরপর প্রস্রাবের কথা বলে পুকুরপাড়ে গিয়ে নিখোঁজ হয়। রাতে বাড়ি না ফেরায় মিজানের পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ব্যর্থ হয়। তবে সঙ্গে থাকা কিশোরেরা মিজানের ব্যবহৃত মোবাইল ফোন পরিবারকে দিয়ে মিজান পরবর্তীতে নিবে বলে তাদের কাছে রেখে প্রস্রাব করতে গিয়ে আর ফেরেনি বলে জানায়।
এদিকে শুক্রবার ভোরে বিদ্যালয়ের পাশের পুকুরে মিজানের লাশ ভেসে উঠলে এলাকাবাসী দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান খন্দকার শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মিজানের মৃত্যুর বিষয়টি নিয়ে রহস্যময় বলে জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com