1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

সুশান্তের টাকায় পার্টি করতেন রিয়া

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের টাকায় পার্টি করতেন রিয়া চক্রবর্তী। ‘এসএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমাখ্যাত এই অভিনেতার পাওয়ানা ফার্মহাউসের ম্যানেজার এমনটাই দাবি করেছেন।

দুই বছর ধরে সুশান্তের ফার্মহাউসের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। রিপাবলিক টিভিতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সুশান্তের সাবেক সহকারী রজত মেওয়াটি আমাকে জানিয়েছিল, রিয়া পার্টি করতেন, অন্যদিকে সুশান্ত নিচতলায় গিয়ে ঘুমাতেন। আর যখনই আমি রিয়ার ভাই সৌভিককে দেখতাম, তিনি ধূমপান করতেন ও নেশাগ্রস্ত থাকতেন। ২০১৯ সালের জুলাই থেকে শ্রুতি মোদি ফার্মহাউসে আসতে শুরু করেন। দিন দিন তাদের আসা-যাওয়া বাড়তে থাকে। সুশান্তের খরচের সকল বিষয় রিয়া দেখতেন এবং টাকা নেওয়া হতো এই অভিনেতার অ্যাকাউন্ট থেকে। রিয়ার খরচ দেখে একবার সুশান্ত অত্যন্ত রেগে গিয়েছিলেন।’

এর আগে রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে মামলা দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং। এর মধ্যে অর্থ আত্মসাতের বিষয়টিও রয়েছেন। রিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি সুশান্তের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করেছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেকটরেট (এডি)।

এদিকে সম্প্রতি মাদক কাণ্ডে জড়িত থাকায় গ্রেপ্তার হয়েছেন রিয়া। পরবর্তী সময়ে তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বর্তমানে তাকে মুম্বাইয়ের বাইকুল্লা কারাগারে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com