1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

অভিশাপ দেবেন না মাহি

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০১৬ সালে বিয়ে করে সংসারী হয়েছেন। স্বামী পারভেজ মাহমুদ অপু। তবে মাঝখানে গুঞ্জন ওঠে- এই দম্পতির সুখের সংসারে বইছে ঝড়ের বাতাস। স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না। দুজন আলাদা থাকছেন। সব মিলিয়ে সংসার জীবনের ইতি টানতে চাইছেন মাহি। এসব গুঞ্জনের কিছুদিন পর সম্প্রতি স্বামীর সঙ্গে ছবি আপলোড ও স্বামীর বাড়ি গিয়ে লাইভ করে জানান দিয়েছেন তাদের দাম্পত্য জীবন সুখের যাচ্ছে।

তবে আবার মাহি তার ফেসবুকে একটি সস্ট্যাস দিয়েছেন। এতে তিনি কাকে উদ্দ্যেশ্য করে লিখেছেন তা স্পষ্ট নয়। তিনি তার ফেসবুকে লিখেছেন, ‘চলতে চলতে দুজন মানুষের বন্ধুত্ব সারাজীবনের জন্য নষ্ট হয়ে যেতেই পারে। কিন্ত তাই বলে অতীতের দিনগুলোতে যে মানুষটা আগলে রেখেছিল তার প্রতি বুকভরা শুভকামনার পরিবর্তে অভিশাপ দিবো এমন মানুষ আমি না। সমস্ত কাছের মানুষগুলো অনেক ভালো থাকুক। সারাজীবন তাদের প্রতি থাকলো প্রাণভরা শ্রদ্ধা।’

দুই পরিবারের সম্মতিতে ২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহি ও মাহমুদ পারভেজ অপুর বিয়ে সম্পন্ন হয়। মাহি বর্তমানে অনন্য মামুনের ‘নবাব এলএলবি’ সিনেমার শুটিং করছেন। এতে শাকিব খানের বিপরীতে তিনি অভিনয় করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com