1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

কঙ্গনার খোঁচা, জবাব দিলেন সানি লিওন

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : অভিনেত্রী কঙ্গনা রাণৌত ও বিতর্ক যেন ওতপ্রোতভাবে জড়িত। বিভিন্ন বক্তব্যের কারণে প্রায়ই আলোচনায় আসেন এই অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রী সানি লিওনকেও খোঁচা দেন তিনি।

অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরকে ‘সফট পর্নো স্টার’ বলে আলোচনার জন্ম দিয়েছেন কঙ্গনা। এরপর সানি লিওনকে খোঁচা দিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি পোস্ট করেন ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী।

তিনি লেখেন, ‘বলিউডের উদার মানসিকতার মানুষগুলো একসময় এক বিখ্যাত লেখককেও কুরুচিকর মন্তব্য করেছিল, কারণ তিনি বলেছিলেন, সানি লিওন কখনো ভারতের রোল মডেল হতে পারেন না। এই ইন্ডাস্ট্রি সানিকে গ্রহণ করেছে, গোটা ভারত তাকে শিল্পী হিসেবেই দেখে, হঠাৎই কিছু নারীবাদীর মনে হলো, জোর করে তাকে পর্নো স্টারের তকমা দেওয়া হয়েছে!’

অবশ্য পরোক্ষভাবে কঙ্গনার এই টুইটের জবাব দিয়েছেন সানি লিওন। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি লেখেন, ‘এটি হাস্যকর, যখন মানুষ আপনার সম্পর্কে সবচেয়ে কম জানে, কিন্তু তারা আপনার সম্পর্কে সবচেয়ে বেশি বলার চেষ্টা করে।’ যদিও পরবর্তী সময়ে পোস্টটি মুছে ফেলেন সানি।

করোনা মহামারির শুরুর দিকে ভারতে ছিলেন সানি। পরবর্তী সময়ে স্বামী ড্যানিয়েল ওয়েবার ও সন্তানদের নিয়ে লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমান। বর্তমানে সেখানেই আছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com