1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

মারজুক রাসেল-প্রকৃতি’র ‘মেঘে মেঘে বেলা’

  • আপডেট টাইম :: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

মারুফ সরকার : প্রবাসী আব্বাস পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সুদীর্ঘ প্রবাস যাপন করছেন। একেরপর এক পরিবারের প্রয়োজন মেটাতে গিয়ে কখন যে মেঘে মেঘে বেলা হয়ে গেছে তা আব্বাস বুঝতেই পারে নাই। বর্তমানে আব্বাস নিজের বিবাহের জন্য বেশ উতালা হয়ে উঠেছে। আব্বাসের মা অবশ্য বিবাহের জন্য অনেক আগে থেকেই পাত্রী দেখতে শুরু করেছেন, কিন্তু কিছুতেই পাত্রী পছন্দ করতে পারছেন না। হাজার হলেও পরিবারের বড় সন্তান বলে কথা, যেমন তেমন পাত্রী হলে তো চলবে না। তাই ফারুক মামা কে লাগানো হয়েছে পাত্রী দেখার জন্য।
কিন্তু ফারুক মামাও পাত্রী পছন্দ করতে পারছেন না। কারণ ফারুক মামা নিজেই বিবাহ করতে পারেন নাই, মেয়ে দেখতে গেলেই নিজেই প্রেমে পড়ে যাচ্ছেন। তাই আব্বাস বিদেশে বসেই ফেসবুকে পাত্রী খুজতে আরম্ভ করেছেন। কাজ শেষ করে আব্বাস নেমে পড়ে অনলাইনে, নানা ভাবে মেয়েদের পটাতে চায় কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। অনুপ বালা’র এমনই গল্প নিয়ে এস আই সোহেল নির্মাণ করেছেন একক নাটক ‘মেঘে মেঘে বেলা’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, মানসী প্রকৃতি, অরিন, রিয়াদ রায়হান, নিথর মাহবুব, লিজা খানম ও সিরাজুল ইসলাম। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com