1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

যুক্তরাষ্ট্র হুমকি দিলে কড়া জবাব হবে : রুহানি

  • আপডেট টাইম :: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তেহরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় আরোপের ক্ষেত্রে পরাজিত হয়েছে যুক্তরাষ্ট্র। এরপরও যুক্তরাষ্ট্র কোনো হুমকি দিলে তার কড়া জবাব দেওয়া হবে। রোববার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেছেন।

গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন, ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ১৯ সেপ্টেম্বর থেকে পুনরায় আরোপের জন্য তিনি নিরাপত্তা পরিষদে ৩০ দিনের একটি প্রক্রিয়া চালু করবেন। এর ফলে আগামী ১৮ অক্টোবর তেহরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তা আর শেষ হতে পারবে না।

অবশ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩টিই জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বাতিলযোগ্য। কারণ ২০১৫ সালে তেহরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর যে পরমাণু চুক্তি হয়েছিল ট্রাম্প প্রশাসন ওয়াশিংটনকে সেই চুক্তি থেকে প্রত্যাহার করে নিয়েছে। চুক্তির পক্ষ না থাকায় চুক্তি সংক্রান্ত কোনো বিষয়েই যুক্তরাষ্ট্রের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। যুক্তরাষ্ট্র অবশ্য এই দাবি মানতে নারাজ।

প্রেসিডেন্ট রুহানি তার ভাষণে বলেছেন, ‘নিষেধাজ্ঞার পদক্ষেপের বেলায় আমেরিকা নিশ্চিত পরাজয়ের কাছাকাছি চলে গেছে…তারা পরাজয়ের মুখোমুখি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নেতিবাচক জবাব পেয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com