1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

এবার জেরা করা হতে পারে সারা-শ্রদ্ধাকে

  • আপডেট টাইম :: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় প্রধান অভিযুক্ত তার প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। মাদক কেনা ও ‘কাই পো চে’ অভিনেতাকে সরবরাহের অপরাধে কিছুদিন আগে এই অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

এবার এ বিষয়ে সুশান্তের দুই সহকর্মী বলিউড অভিনেত্রী সারা আলী খান ও শ্রদ্ধা কাপুরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। চলতি সপ্তাহে তাদেরকে ডেকে পাঠানোর সম্ভাবনা রয়েছে। এনসিবি সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বলিউড হাঙ্গামা।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে—চলতি সপ্তাহে অভিনেত্রী সারা আলী খান ও শ্রদ্ধা কাপুরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে পারে এনসিবি। যদিও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো এ বিষয়ে চূড়ান্ত কিছু জানাননি। তবে তাদেরকে তলব করার সম্ভাবনা রয়েছে।

অভিনেত্রী রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই সুশান্তের মৃত্যুতে মাদকের যোগ প্রকাশ্যে আসে। তারপর একে একে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের দুই কর্মচারী এবং মাদক সরবরাহে যুক্ত থাকা মোট ৯জনকে গ্রেপ্তার করে এনসিবি।

এনসিবি সূত্র অন্য একটি সংবাদমাধ্যমে জানিয়েছে—জেরায় বলিউডের বেশ কয়েকজনের নাম ফাঁস করেছেন রিয়া চক্রবর্তী। তাতে সারা এবং শ্রদ্ধার নামও রয়েছে। তদন্তের স্বার্থেই তাদের ডেকে পাঠানো হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com