1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ওমরাহ পালনে অক্টোবরে খুলছে কাবা ঘর

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারির কারণে ওমরাহ পালনের যে বিধিনিষেধ দেওয়া হয়েছে তা ধীরে ধীরে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

তথ্যমতে, বর্তমানে করোনা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি সৌদি আরব ও বিভিন্ন দেশ থেকে মুসলিম সম্প্রদায়ের ওমরাহ পালনের আগ্রহ বেড়েছে। তাই স্বাস্থ্যের বিষয়ে বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ পালনের ক্ষেত্রে অনুমতি দিয়েছে সৌদি সরকার।

আগামী ৪ অক্টোবর থেকে চার ধাপে এ বিধিনিষেধ তোলা হবে। প্রথম ধাপে, শুধুমাত্র সৌদি আরবে অবস্থানরত ৩০ শতাংশ নাগরিক ও প্রবাসী ওমরাহ পালন করার অনুমতি পাবেন। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।

দ্বিতীয় ধাপে, ৭৫ শতাংশ সৌদি নাগরিক ও প্রবাসীরা আগামী ১৮ অক্টোবর থেকে ওমরাহ পালনের পাশাপাশি হযরত মুহম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত ও আরো দুটি শীর্ষ মসজিদে নামাজ পড়ার অনুমতি পাবেন।

তৃতীয় ধাপে, আগামী ১ নভেম্বর থেকে বিশ্বের অন্য দেশের ২০ হাজার নাগরিকরাও ওমরাহ পালন করতে পারবেন। আনুষ্ঠানিকভাবে করোনা মহামারির ঝুঁকি শেষ না হওয়া পর্যন্ত এটি চলবে। করোনা ঝুঁকি কম এমন দেশের নাগরিকদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

চতুর্থ ধাপে কর্তৃপক্ষ যদি মনে করেন করোনা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে সেক্ষেত্রে সবাইকে ওমরাহ পালন ও রওজা মোবারক জিয়ারতের অনুমতি দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com