1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

অস্ট্রেলিয়ায় প্রায় ৪শ’ তিমির মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় ৩৮০টি তিমির মরদেহ সমুদ্র তীরবর্তী এলাকায় পাওয়া গেছে। যা এ যাবতকালে সর্বোচ্চ। এর আগে ১৯৯৬ সালে সর্বোচ্চ ৩২০টি তিমি মারা গিয়েছিল। খবর বিবিসির।

অবশ্য কেন তিমিগুলো মারা যাচ্ছে সেটার কারণ এখনো জানা যায়নি। যদিও লম্বা পাখনাওয়ালা তিমিগুলো সমুদ্রের তীরবর্তী এলাকায়ই থাকে।

সোমবার পর্যন্ত তাসমানিয়ার পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ৩৮০ট লম্বা পাখনাওয়ালা তিমির মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। যদিও এই সংখ্যাটা আরো বেশি হতে পারে। বুধবার পর্যন্ত উদ্ধারকারী দল ৫০টি তিমিকে রক্ষা করতে পেরেছে। আরো ৩০টির পরিচর্যা চলছে।

তাসমানিয়ার সরকার জানিয়েছে যতোদিন সম্ভব এই উদ্ধার ও পরিচর্যা কাজ চলবে। তাসমানিয়ার পার্ক ও বন্যপ্রাণী সেবার ম্যানেজার নিক ডেকা বলেছেন, এখনো বেশ কিছু তিমি পানিতে জীবিত অবস্থায় আছে। আশা করছি সেগুলোকেও আমরা রক্ষা করতে পারবো। অবশ্য যত সময় যাবে ততো সেগুলোকে রক্ষা করার সম্ভাবনা কমবে।

তিনি আরো জানিয়েছেন এখন তাদের সামনে চ্যালেঞ্জ হলো মৃত তিমিগুলোকে তীর থেকে সরানো। ইতিমধ্যে তারা এ বিষয়ে একটি পরিকল্পনাও হাতে নিয়েছে। এর আগে যেগুলো মারা গেছে তার মধ্যে কিছু তীরবর্তী এলাকায় কবর দেওয়া হয়েছে। আর কিছু কিছু তীর থেকে টেনে নিয়ে গভীর সমুদ্রে ফেলে আসা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com