1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

২৩ দিন না যেতেই বিচ্ছেদ পুনমের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : দশ দিন আগে ঘটা করে সোশ্যাল মিডিয়ায় বলিউডের বিতর্কিত পুনম পাণ্ডে বিয়ের খবর জানিয়ে স্বামী স্যাম বম্বের উদ্দেশ্যে লিখেছিলেন- আগামী সাতটা জন্ম তোমার সঙ্গে কাটাতে চাই। ১লা সেপ্টেম্বর বিয়ের পর্ব সেরেছিলেন তারা। যদিও সেই খবর প্রকাশ্যে আনেন ১০ সেপ্টেম্বর। কিন্তু বিয়ের তিন সপ্তাহের মধ্যেই স্বামীর বিরুদ্ধেই যৌন নিগ্রহের অভিযোগ আনলেন বলিউডের বিতর্কিত এই নায়িকা। গোয়ায় হানিমুনে গিয়ে স্বামীর হাতে নির্যাতনের শিকার হন পুনম, অভিযোগ তার। যার ভিত্তিতে মঙ্গলবার গ্রেফতার হয়েছিল তার স্বামী স্যাম বম্বকে।

হানিমুনে ঠিক কী ঘটেছিল পুনমের সঙ্গে? গোটা ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন ‘নশা’ খ্যাত এই নায়িকা। পুনম জানিয়েছেন স্যামের সঙ্গে তার সম্পর্কটা বরবারই হিংসায় ভরপুর থেকেছে। এবং বিয়ের পর সব ঠিক হয়ে যাবে এটা ভেবেই নাকি তিনি দ্রুত বিয়ের পর্ব সেরে নেন। পুনমের ব্যাপারে নাকি মারাত্মক পজেসিভ স্যাম, এবং দ্রুতই নিজের মেজোজ হারায় সে। সেই কারণেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত পাকা করে ফেলেছেন পুনম।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পুনম জানিয়েছেন- ‘স্যামের সঙ্গে আমার একটা কথা কাটাকাটি হয়, যা দ্রুতই মারাত্মক আকার নেয় এরপরই ও আমাকে মারতে শুরু করে। আমার গলা টিপে ধরে এবং আমার মনে হচ্ছিল আমার দমবন্ধ হয়ে মৃত্যু হয়ে যাবে। আমার মুখে ঘুসি মারে, চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায়, এরপর আমার খাটের কোণায় আমার মাথা ঠুকে দেয়। এতেও থামেনি! আমার শরীরের উপর হাঁটু গেড়ে বসে আমার উপর নির্যাতন চালায়’। পুনম যোগ করেন কোনও রকম ঘর থেকে বেরিয়ে প্রাণে বাঁচে তিনি। এরপর হোটেলকর্মীরা পুলিশকে ফোন করে, এবং পুলিশ এসে স্যামকে মাঝরাতে আটক করে। এই ঘটনা সোমবার মাঝরাতের।

পুনম বলেন, স্যাম আমাকে একপ্রকার জানোয়ারের মারধর করেছে, সেই কারণে ২৩ দিন না যেতেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। ‘আমি তার কাছে ফিরে যাওয়ার পরিকল্পনাও করছি না। আমি মনে করি না এমন এক ব্যক্তির কাছে ফিরে আসা একটি স্মার্ট ধারণা, যে আপনাকে পশুর মতো মারধর করেছেন, পরিণতির কথা চিন্তা না করেই। আমাদের সম্পর্ক বাঁচানোর জন্য, আমি নিজের অনেক ক্ষতি করেছি। আমি আপত্তিজনক সম্পর্কে জড়িয়ে থাকার চেয়ে একা থাকাটাই শ্রেয় বলে মনে করি’, এক নাগাড়ে বললেন পুনম পাণ্ডে।

বুধবার গোয়ার এক আদালত জামিনে মুক্তি দেয় স্যাম বম্বেকে। ম্যাজিস্ট্রেট আদালতে ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন স্যাম। দু-বছর ধরে স্যাম বম্বের সঙ্গে লিভ ইন রিলেশনশিপে ছিলেন পুনম পাণ্ডে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বিয়ের এবং বাগদানের সব ছবি মুছে দিয়েছেন স্যাম বম্বে। যদিও বরের সঙ্গে বিয়ের ছবি এখনও জ্বলজ্বল করছে পুনমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com