1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

তিন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে চমকে দিলেন শর্বরী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : ইতিমধ্যেই বলিউডে আলোচিত নাম মুক্তির অপেক্ষায় থাকা ‘বান্টি অউর বাবলি ২’ সিনেমার অভিনেত্রী শর্বরী। এ ছবি দিয়ে অভিষেক হচ্ছে তার। সিনেমা মুক্তি পাওয়ার আগেই বেশ বড় সুসংবাদ পেলেন নায়িকা। নতুন তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

সেটিও আবার যশরাজ ফিল্মসের মতো বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি। ধারণা করা হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যেই সিনেমা তিনটির ব্যাপারে অফিশিয়ালি ঘোষণা জানাবে যশরাজ ফিল্মস। তালিকায় থাকা শর্বরীর তৃতীয় সিনেমাটি হচ্ছে বেশ বড় বাজেটের। সেখানে তার বিপরীতে হৃত্বিক রোশনকে দেখা যেতে পারে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

জানা গেছে, এর আগে অভিষেকের সিনেমায় অভিনয় করার সময় বছর দুয়েক তিনি পরিচর্যার মধ্যে ছিলেন। প্রতিনিয়ত রিহার্সাল করেছেন। তার পরিশ্রম এবং অধ্যাবসায়ের জন্যই নিজেকে সে সবার কাছে তুলে ধরতে পারবে বলেও মনে করেন আদিত্য।

প্রসঙ্গত, করোনাকালীন বেশকিছু সিনেমায় বড় তারকাদের দিয়ে চুক্তিবদ্ধ করিয়ে রেখেছে যশরাজ ফিল্মস। যেখানে বলিউড বাদশা শাহরুখ খানসহ রয়েছেন সালমান খান, অজয় দেবগণ এমনকি সঞ্জয়-হৃত্বিকদের মতো তারকারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com