1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

স্ক্রিপ্ট ভর্তি যৌনতা, অভিনেত্রীর ক্ষোভ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : সময়টা এখন ওয়েব সিরিজের। বর্তমানে অনলাইন প্লাটফর্মগুলোর হাতধরে সারাবিশ্বেই ওয়েব সিরিজের জয়জয়কার। এমনকি বিশ্বসেরা সব সিনেমার পাশাপাশি এইসব সিরিজগুলো উঠে আসছে অস্কারসহ নামি দামি সব পুরস্কারের তালিকাতেও।

তবে প্রায় সময়ই দেখা যায় প্রয়োজনে-অপ্রয়োজনে এসব সিরিজে অশ্লীল সংলাপ ও যৌন দৃশ্যের ছড়াছড়ি। নানা দেশের শিল্পী ও দর্শক সেগুলো ভালোভাবে গ্রহণ করলেও বাংলাদেশে সমালোচনার শিকার হতে হয়। সম্প্রতি বেশ কিছু ওয়েব সিরিজ অশ্লীলতার অভিযোগে মুক্তি দিয়েও সরিয়ে নিতে বাধ্য হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। যেতে হয়েছে আদালত পর্যন্তও।

ফারিয়া শাহরিনের কাছে সম্প্রতি একটি ওয়েব সিরিজে কাজের প্রস্তাব আসে। তাকে চিত্রনাট্যও পাঠানো হয়। সেই চিত্রনাট্যে নায়িকাকে কীভাবে যৌনতায় লিপ্ত করা হবে, কীভাবে বস্ত্র হরণ করা হবে সেটা সুনিপুণভাবে লেখা রয়েছে। আর এতেই ক্ষিপ্ত হয়েছেন এই অভিনেত্রী।

jagonews24

একেবারে ‘কাঁচা ভাষায়’ লেখা চিত্রনাট্যের ছবি তুলে ফারিয়া শাহরিন নিজের ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, একটা ওয়েব সিরিজের অফার পেয়েছি। সকাল থেকে খুব মনোযোগ দিয়ে চিত্রনাট্য পড়ছিলাম। মনে যদিও একটা নেগেটিভ চিন্তা ছিল আগে থেকেই। ভাবছিলাম ওয়েব সিরিজের নামে এখন যা হচ্ছে অন্তত এটা যেন এমন না হয়। কিন্তু দেখলাম এটা আরো অনেক বেশি নোংরা। স্ক্রিপ্টের ভাষা দেখে তো আমার মাথা ঘুরতেছে। ও মাই গড! ইজ ইট পর্ন? এই অবস্থা কেন আমাদের দেশের?’

তবে কোন প্রযোজক বা পরিচালক তাকে চিত্রনাট্যটি পাঠিয়েছেন, সে বিষয়ে কিছু জানানি ফারিয়া। তবে বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে শোবিজে। যেখানে আদালত থেকে ওয়েব সিরিজে অশ্লীলতা ও যৌনতা প্রদর্শনের বিরুদ্ধে ঘোষণা এসেছে সেখানে এমন চিত্রনাট্য দেখে অনেকেই অবাক হয়েছেন, হতাশাও প্রকাশ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com