1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

মাদক নিয়ে চ্যাটিং গ্রুপের অ্যাডমিন দীপিকা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : মাদক নিয়ে হোয়াটসঅ্যাপের চ্যাটিং গ্রুপের অ্যাডমিন ছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতের নারকেটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এই তথ্য জানিয়েছে।

সম্প্রতি মাদক নিয়ে ইন্টারনেটে একটি আলাপচারিতা ফাঁস হয়েছে। এতে হোয়াটসঅ্যাপ চ্যাটিং গ্রুপে ডি ও কে নামের দুই ব্যক্তির মধ্যে মাদক নিয়ে একাধিক কথা চালাচালি হতে দেখা যায়। পরবর্তীতে জানা যায়, ডি নামের ব্যক্তি দীপিকা। অন্যদিকে কে নামের ব্যক্তিটি দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশ।

এই ঘটনায় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে তলব করেছে এনসিবি। শনিবার (২৬ সেপ্টেম্বর) এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে মাদক চ্যাটিং গ্রুপে এই অভিনেত্রীর অ্যাডমিন হওয়ার চাঞ্চল্যকর তথ্যটি বলিপাড়ায় হইচই ফেলে দিয়েছে।

দীপিকা ছাড়াও অভিনেত্রী রাকুল প্রীত সিং, সারা আলী খান, শ্রদ্ধা কাপুরকে তলব করেছে এনসিবি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাকুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া কারিশমা প্রকাশ, সুশান্তের ম্যানেজার জয়া সাহাকেও তলব করা হয়েছিল।

অভিনেতা সুশান্ত ‍সিং রাজপুতের মৃত্যুর পর তার মাদক সেবনের বিষয়টি প্রকাশ পায়। এরপর এটি নিয়ে তদন্ত শুরু করে এনসিবি। পরবর্তী সময়ে এই অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, এনসিবি কর্তৃপক্ষের কাছে মাদক সেবন করেন এমন বলিউড তারকাদের নাম প্রকাশ করেছেন রিয়া। সেই তালিকা ধরে এখন তদন্ত করছে এনসিবি।

ইতোমধ্যে, গত ৮ সেপ্টেম্বর মাদক মামলায় রিয়াকে গ্রেপ্তার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বর্তমানে এই অভিনেত্রীকে জেল হেফাজতে রাখা হয়েছে। মুম্বাইয়ের বাইকুল্লা কারাগারে আছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com