1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

মাল খাওয়া সব বাঙালি জেলে যাবে: স্বস্তিকা

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মাদকের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এই ঘটনায় ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। পাশাপাশি মাদক কাণ্ডে জড়িয়েছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুর ও রাকুল প্রীত সিংয়ের নাম।

সম্প্রতি মাদক নিয়ে ইন্টারনেটে দীপিকা ও তার ম্যানেজার কারিশমা প্রকাশের একটি হোয়াটসঅ্যাপ চ্যাটিং ফাঁস হয়। এরপরই এই অভিনেত্রীকে ডেকে পাঠায় এনসিবি। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এনসিবি কার্যালয়ে হাজির হন দীপিকা। হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের কথা স্বীকার করলেও মাদক সেবনের বিষয়টি অস্বীকার করেছেন ‘বাজিরাও মাস্তানি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী। কিন্তু তার উত্তর সন্তুষ্ট হতে পারেননি এনসিবি কর্মকর্তারা।

এদিকে মাদক কাণ্ডে দীপিকাকে জেরার কারণে তীব্র প্রতিবাদ জানান টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বিষয়টি নিয়ে ব্যঙ্গ করে স্বস্তিকা টুইটে লিখেন—‘আমরা সকলেই জেলে যাব। মাল (মদ) থেকে মাছ, সিগারেট থেকে জল—আমরা বাঙালিরা তো সবই খাই।’

প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সর্বশেষ ‘দিল বেচারা’ সিনেমায় অভিনয় করেন স্বস্তিকা মুখার্জি। সুশান্তের আত্মহত্যার পর বেশ ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু সহকর্মী সুশান্ত হত্যার বিচারের অজুহাতে যা ঘটছে তা মেনে নিতে পারছেন না এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com