1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা জুনে দেশজুড়ে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮ ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হলো পদ্মার ৩৫ কেজির কাতল মাছ সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আর্জেন্টাইন তারকার হ্যাটট্রিকে নেইমারদের বিশাল জয়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ লিগ কাপের কোয়ার্টার ফাইনালে সেইন্ট ইতিয়েনের বিপক্ষে ৬-১ গোলের বিশাল জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। পৌঁছে গিয়েছে টুর্নামেন্টের শেষ চারে। আর দুইটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবেন নেইমার, এমবাপেরা।

শেষ আটের ম্যাচে পিএসজির এ বড় জয়ের মূল কৃতিত্ব আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দির। তিনি একাই করেছেন তিন গোল। এছাড়া স্কোরশিটে নাম তোলেন নেইমার জুনিয়র ও কাইলিয়ান এমবাপে। অন্য গোলটি তারা পায় আত্মঘাতী হিসেবে।

ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন ইকার্দি। থমাস মিউনারের বুদ্ধিদীপ্ত পাস ধরে বল জালে জড়াতে কোনো সমস্যাই হয়নি আর্জেন্টাইন তারকার। কোয়ার্টার ফাইনালের উড়ন্ত সূচনা পায় পিএসজি।

দ্বিতীয় গোলটি করেন নেইমার। ৩৯ মিনিটের সময় আরেক আর্জেন্টাইন অ্যাঞ্জেল ডি মারিয়ার কাছ থেকে পাস পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে জাল কাঁপান ব্রাজিলিয়ান সুপারস্টার। বিরতির আগেই ব্যবধান হয়ে যায় ৩-০। প্রথমার্ধ শেষের বাঁশি বাজার ঠিক আগে আত্মঘাতী গোল করে বসেন ইতিয়েনের হেসে মৌলিন।

psg

বিরতি থেকে ফিরে নিজের দ্বিতীয় গোল করতে মাত্র ৪ মিনিট সময় নেন ইকার্দি। পরে ৫৭ মিনিটের সময় কাইলিয়ান এমবাপের এসিস্টে নিজের হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টাইন তারকা।

টুর্নামেন্টের অন্য তিন কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে লিল, লিয়ন এবং স্টেড রেইমস। এ তিন দলের যেকোনো একটির বিপক্ষেই সেমিফাইনালে মুখোমুখি হবে পিএসজি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com