1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

অপুর জন্য অপেক্ষা

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় নাম লেখান তিনি। সিনেমাটির শুটিং আগামী ১ অক্টোবর শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গত ১৭ সেপ্টেম্বর মারা যান অপুর মা শেফালি বিশ্বাস। স্বাভাবিক কারণে সিনেমাটির শুটিং শিডিউল পরিবর্তন করা হয়েছে। শুটিং ইউনিট এখন অপু বিশ্বাসের অপেক্ষায় রয়েছেন।

অপু বিশ্বাস এখন তার গ্রামের বাড়ি বগুড়ায় আছেন। সেখানে তার মায়ের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। এখন মায়ের আত্মার শান্তির জন্য নিয়মিত উপোস করছেন এই অভিনেত্রী। ১৫ দিন পর (মৃত্যুর দিন থেকে) অনুষ্ঠিত হবে অপুর মায়ের শ্রাদ্ধ। সেই আনুষ্ঠানিকতা শেষ হবে ৩ অক্টোবর। এরপর অপু বিশ্বাসের মানসিক অবস্থা বিবেচনা করে সিনেমাটির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা বন্ধন বিশ্বাস।

অপু বিশ্বাস বলেন, ‘সিনেমার শুটিংয়ের জন্য পুরো ইউনিট আমার অপেক্ষায়। ইউনিটের কাছে আমি কৃতজ্ঞ।’

পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ‘অপুদি আমার কাছে এক সপ্তাহ সময় চেয়েছেন। তার মানসিক অবস্থা আমরাও বুঝতে পারছি। তিনি যেদিন চাইবেন সেদিন থেকেই শুটিং শুরু করবো। এ বিষয়ে প্রযোজকও একমত পোষণ করেছেন।’

২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমা। অনুপম কুমার বড়ুয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন নায়ক নিরব। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি। অনুপম কথাচিত্রের ব্যানারে সিনেমাটি নির্মিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com