1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

নায়িকার মুঠোফোনে পর্নো ভিডিও

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : ভারতের কর্নাটকের চাঞ্চল্যকর মাদক মামলাকে কেন্দ্র করে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। এ মামলায় গ্রেপ্তার হয়েছেন দক্ষিণী সিনেমার চিত্রনায়িকা সঞ্জনা গালরানি ও রাগিনি দ্বিবেদিকে। তাদের জামিন আবেদন বাতিল করেছেন আদালত। এসব তথ্য সবারই জানা। সর্বশেষ খবর হলো—এই দুই চিত্রনায়িকার মুঠোফোনে পর্নো ভিডিও পেয়েছে পুলিশ।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এই দুই অভিনেত্রী হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে যেসব ডাটা ডিলিট করেছিলেন, তা পুনরুদ্ধার করেছে পুলিশ। সেখানে অনেক অভিনেত্রী ও অন্য নারীদের নগ্ন ছবি ও পর্নো ভিডিও পাওয়া গিয়েছে। পতিতাবৃত্তির সঙ্গে এই দুই নায়িকার কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই দুই নায়িকার মুঠোফানে যাদের নগ্ন ছবি ও ভিডিও পাওয়া গিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য খুব শিগগির ডাকবে পুলিশ।

পুলিশ বিশদভাবে তদন্ত শুরু করেছে, এতে করে অনেক নামী নায়িকার নাম উঠে আসার সম্ভাবনা রয়েছে। চিত্রনায়িকা সঞ্জনার সম্পত্তির পরিমান জানতে পেরে হতবাক হয়েছেন তারা। পুলিশ ধারণা করছে, পতিতাবৃত্তির এই র‌্যাকেট তাদের মোটা অঙ্কের আয়ের উৎস।

২০০৫ সালে তেলেগু ভাষার ‘সোগাড়ু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সঞ্জনা। এরপর তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষার ৪৭টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে রাগিনি দ্বিবেদি ২০০৯ সালে কন্নড় ভাষার ‘ভীরা মড়কারি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম ও হিন্দি ভাষার ৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সেরা অভিনেত্রী হিসেবে একাধিকবার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন এই নায়িকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com