1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

না ফেরার দেশে অভিনেত্রী মিষ্টি মুখার্জি

  • আপডেট টাইম :: রবিবার, ৪ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : না ফেরার দেশে ভারতীয় অভিনেত্রী মিষ্টি মুখার্জি। শুক্রবার (২ অক্টোবর) কিডনি বিকল হয়ে তার মৃত্যু হয়েছে।

ভারতীয় বাংলা ও বলিউড সিনেমায় অভিনয় করেছেন মিষ্টি। এছাড়া আইটেম গানে নেচেও দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

জানা গেছে, মিষ্টি কিটো ডায়েট করতেন। এই কারণেই তার কিডনি বিকল হয়ে যায়। বেশ কিছুদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অভিনেত্রী মিষ্টি মুখার্জি, যিনি অনেক সিনেমা ও মিউজিক ভিডিওতে নিজের প্রতিভার সাক্ষর রেখেছের, আমাদের মাঝে আর নেই। কিটো ডায়েটের ফলে তার কিডনি বিকল হয়ে যায়, শুক্রবার বেঙ্গুলুরুতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি অনেক কষ্ট সহ্য করেছেন। এটি অপূরণীয় ক্ষতি। তার আত্মার শান্তি কামনা করছি। তিনি বাবা-মা ও ভাই রেখে গেছেন।’

‘ম্যায় কৃষ্ণা হু’ সিনেমায় অভিনয় করেছেন মিষ্টি। রাকেশ মেহতার ‘লাইফ কি তো লাগ গায়ি’ সিনেমাতেও দেখা গেছে তাকে। এতে আরো অভিনয় করেন, রণবীর শোরে, কে কে মেনন, নেহা বাসিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com