1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বাংলা ছবি ভালো লাগে না: মিষ্টি জান্নাত

  • আপডেট টাইম :: সোমবার, ৫ অক্টোবর, ২০২০

মারুফ সরকার :  ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মিষ্টির। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি একটি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন এই নায়িকা। সম্প্রতি নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ‘বীরত্ব’ সিনেমায় তাকে আইটেম গানে দেখা যাবে।
ফরিদুর রেজা সাগরের পরিকল্পনায় শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় এবং সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় চ্যানেল আইয়ের বিশেষ টক শো ৩০০ সেকেন্ড। সম্প্রতি জয়ের অতিথি হয়েছেন মিষ্টি জান্নাত। এক প্রশ্নের জবাবে তিনি জানান, মিষ্টিকে সবাই কষ্ট দেয়। তিনি নায়িকা হতে আসেননি। ভালো লাগা থেকে অভিনয় এসেছেন।
জয় মিষ্টির কাছে প্রশ্ন রাখেন- আপনার দেখা সেরা চলচ্চিত্র কি? এমন প্রশ্নের জবাবে উঠতি নায়িকা মিষ্টি জান্নাত জানান, আমি কখনোই বাংলা সিনেমা দেখতাম না। তবে এখন মাঝে মাঝে দেখা হয়। তিনি বাংলা সিনেমার নায়িকা হলেও তার কাছে বাংলা ছবি ভালো লাগে না।
তাছাড়া মিষ্টির ছবি ছাড়া অন্য কেউর ছবি ভালো লাগে না। কারণ, ছবিতে মিষ্টি জান্নাত নেই। তবে হিংসা নয় তিনি মনে করেন সে সব ছবির শিল্পীরা তার লেভেলের না। মিষ্টি নিজেকে সর্বোচ্চ লেভেলের দাবি করেন। সব কিছুতে মিষ্টি নিজেকে অনন্যা মনে করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com