1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বিশ্বের ১০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত: ডব্লিউএইচও

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার ৪৬৫ জন। কিন্তু সোমবার (৫ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা মোট জনসংখ্যার ১০ শতাংশ। খবর আল জাজিরার।

বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা ৭৮১ কোটি। সে হিসেবে ৭ কোটি ৮১ লাখ মানুষ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি কার্যক্রমের প্রধান মাইক রায়ান বলেছেন, ‘আমাদের বর্তমান অনুমান অনুযায়ী বিশ্বের ১০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারে। যদিও এটাতে দেশ অনুযায়ী ভিন্নতা থাকতে পারে। শহর থেকে গ্রাম অনুযায়ী ভিন্নতা থাকতে পারে। বিভিন্ন গ্রুপ অনুযায়ী ভিন্ন হতে পারে। তবে যেটা সত্য সেটা হলো বিশ্বের অধিকাংশ মানুষই ঝুঁকিতে আছে।’

রায়ান জানিয়েছেন ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভূমধ্যসাগরীয় অঞ্চল জুড়ে করোনাভাইরাস তাণ্ডব চালাচ্ছে। তবে আফ্রিকা ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অবস্থা বেশ ইতিবাচক। তিনি আরো জানিয়েছেন এই মহামারি আবর্তিত হতেই থাকবে। কখনো কমবে, কখনো বাড়বে। সেক্ষেত্রে বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

রায়ান বলেছেন, ‘আমাদের ভবিষ্যত নির্ভর করছে আমরা একত্রিত হয়ে কি কি সিদ্ধান্ত নিচ্ছি এবং কিভাবে সেগুলো বাস্তবায়ন করছি সেটার ওপর। ঐক্যবদ্ধভাবে কাজ করা ছাড়া এই মহামারি থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com