1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

‘বিশেষ অঙ্গ নিয়ে মন্তব্য করা ছেলেটিও ধর্ষণের বিচার চাইছে’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : শোবিজ অঙ্গনের তারকাদের অসংখ্য ভক্ত থাকে। সোশ্যাল মিডিয়ায় প্রিয় তারকাকে অনুসরণ করে থাকেন ভক্তরা। ছবি কিংবা যেকোনো পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ভক্তদের হাজারো লাইক-কমেন্টস পড়ে।

পাশাপাশি কু-রুচির কিছু মানুষ নোংরা মন্তব্য করে থাকে। এ নিয়ে প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকেন শিল্পীরা। এবার নোংরা মন্তব্য করা ছেলেটিও আজ ধর্ষণের প্রতিবাদ করছে। যা প্রশংসনীয় বলে মনে করছেন অভিনেত্রী শবনম ফারিয়া।

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠেছে। এ নিয়ে প্রতিবাদ করেছেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বাদ পড়েনি অভিনেত্রী ফারিয়ার ছবিতে নোংরা মন্তব্য করা ছেলেটিও। এ তথ্য শবনম ফারিয়া নিজেই জানিয়েছেন।

এক স্ট্যাটাসে শবনম ফারিয়া লিখেছেন—একটি ছেলে আমার শরীরের কোনো একটি অঙ্গ নিয়ে নোংরা কমেন্ট করেছে। কিন্তু সেও আজ ধর্ষণের বিচার চাইছে! পটেনসিয়াল ভার্চুয়াল রেপিস্টদের এহেন পরিবর্তন প্রশংসনীয়।

এর আগে শবনম ফারিয়া নোংরা মন্তব্য নিয়ে ফেসবুক লাইভে এসে প্রতিবাদ জানিয়ে নিজেই সমালোচনার জন্ম দিয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com