1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

কোয়েলের বাড়িতে সাংবাদিক প্রবেশ নিষেধ

  • আপডেট টাইম :: বুধবার, ৭ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের বাড়িতে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এক টুইটে কোয়েল নিজেই এই ঘোষণা দিয়েছেন।

প্রতিবারই ভবানীপুরের মল্লিকবাড়ির পূজায় অনেক দূর থেকে মানুষ এসে ভিড় করেন। মা দুর্গার পাশাপাশি কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিকদের দেখার আলাদা আগ্রহ থাকে সবার। ক্যামেরা নিয়ে ছুটে যান সাংবাদিকরাও। কিন্তু হঠাৎ এই নিষেধাজ্ঞা কেন?

বিষয়টি ব্যাখ্যা করে কোয়েল টুইটে লিখেছেন—কোভিড-১৯ পরিস্থিতিতে দুর্গা পূজায় মল্লিক বাড়িতে মিডিয়া ও সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। বাড়ির ছোট-বড় সবার সুরক্ষার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মল্লিক বাড়ির এবারের দুর্গা পূজা ব্যক্তিগতভাবে পালিত হবে। মা দুর্গার আশীর্বাদ থাকলে আগামী বছর সকলের জন্য মল্লিক বাড়ির দরজা খোলা থাকবে।

২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক। গত ৫ মে পুত্রসন্তানের মা হন এই নায়িকা। এদিকে করোনা তাণ্ডব শুরু হয়। স্বাভাবিক কারণে শিশুপুত্রকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন তিনি। সর্বশেষ কোয়েল নিজেই করোনায় আক্রান্ত হন।

শুধু তাই নয়, কোয়েলের বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক ও বর নিসপাল সিংহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এরপর চিকিৎসকের নির্দেশমতো তারা হোম কোয়ারেন্টাইনে ছিলেন। গত ২ আগস্ট কোয়েলের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। পরিবারের অন্য সদস্যরাও এখন সুস্থ আছেন।

করোনা আক্রান্ত হওয়ার পর সদ্যজাত শিশুপুত্রকে নিয়ে অনেক মানসিক দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় পার করেছেন কোয়েল। আর এজন্য নতুন করে কোনোরকম ঝুঁকি নিতে নারাজ এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com