1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

চমক তারার ‘দ্য চমক’

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

মারুফ সরকার : এসময়ের অন্যতম জনপ্রিয় মডেল-অভিনেত্রী চমক তারা। কিছুদিন আগে যুক্ত হয়েছেন ব্যবসার সাথে। তবে ব্যবসাটা তিনি অনলাইনেই শুরু করেছেন, নাম দিয়েছেন ‘দ্য চমক’। সাথে রয়েছে তার ছোট বোন নুসরাত রাত্রী। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড মডেল হিসেবেই ছোট বোনকে রেখেছেন তিনি।
‘দ্য চমক’র অনলাইন পেজ-এ পাওয়া যাচ্ছে শাড়ি, কুর্তী, সেলোয়ার কামিজসহ বিভিন্ন ডিজাইনের পোশক। শুধু তাই নয়, বিভিন্ন প্রসাধন সামগ্রীও সামনে থেকে থাকবে বলে জানিয়েছেন চমক।
এ প্রসঙ্গে চমক তারা বলেন, এখন আমরা সবাই অনেকটা অনলাইন কেনাকাটার দিকেই ঝুকে পরেছি। আমি নিজেও অনলাইন থেকে কেনাকাটা করি। সে চিন্তাধারা মাথায় রেখেই অনলাইন ব্যবসাটা শুরু করেছি। এক মাস হয় আমার যাত্রা শুরু। এর মধ্যে সাড়াও ভালো পাচ্ছি। আমার এখানে বিশেষ করে মেয়েদের আইটেমগুলোই পাওয়া যাবে বেশি। তবে আস্তে আস্তে চিন্তা রয়েছে ছেলেদের বিভিন্ন আইটেম ও রাখার। আশা করছি, সবার সহযোগিতা পেলে আমি অনেকদূর যেতে পারবো। এ জন্য সবার দোয়া কামনাও করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com