1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

নতুন মৌসুমেও বিতর্ক পিছু ছাড়েনি ‘বিগ বস’র

  • আপডেট টাইম :: শনিবার, ১০ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের সঞ্চালনায় রিয়েলিটি শো বিগ বস বরাবরের মতো এবারও আলোচনায়। নানা সময় কুরুচিকর কাজের জন্য এ শো বন্ধের দাবি উঠেছে। কিন্তু বিগ বস বন্ধ হয়নি। বর্তমানে বিগ বসের ১৪তম মৌসুম চলছে। এতে অতিথি হিসেবে নিয়ে আসা হয়েছে গত বারের বিজয়ী সিদ্ধার্থ শুক্লাকে। এছাড়াও আছেন গওহর খান ও হিনা খান। কিন্তু সিদ্ধার্থকে নিয়ে সমালোচনা হচ্ছে বেশি।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, শোয়ে দর্শক টানতে নির্মাতা প্রতিষ্ঠান তাড়াহুড়ো করেই আগের প্রতিযোগীদের নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। কিছু এপিসোড পরেও আগের শোয়ে প্রতিযোগীদের আনা যেত- এমনটা মন্তব্য করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিগ বস ১৪ এর যত নাটকীয়তা, আলোচনা এখন বিগ বস ১৩ চ্যাম্পিয়ন সিদ্ধার্থ শুক্লাকে ঘিরেই। সিদ্ধার্থ প্রতিযোগীদের স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছেন না বলেও অভিযোগ। সিদ্ধার্থের কারণে দর্শকদের সাথে শুরু থেকেই প্রতিযোগী সংযোগ স্থাপনে ব্যর্থ হয়েছেন। কারণ মনোযোগ আগের প্রতিযোগীর দিকেই বেশি দেওয়া হচ্ছে। অনেক দর্শক এটিকে বিগবসের সিক্যুয়েল হিসেবে আখ্যা দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, দর্শকরা রিয়েলিটি শোয়ের সিক্যুয়েল দেখতে চায়নি। দর্শক টানার জন্য নতুন প্রতিযোগীদের ওপরেই ভরসা করা উচিত ছিল শো কর্তৃপক্ষের।

সিদ্ধার্থকে নিয়ে করা ‘সিড আইল্যান্ড’ নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এতে নারী প্রতিযোগীদের সিদ্ধার্থের মন জয় করতে বলা হয়। যে নারী প্রতিযোগী সিদ্ধার্থর মন জয় করতে পারবেন তাকে সমর্থন দেবেন সিদ্ধার্থ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com