1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা জুনে দেশজুড়ে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮ ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হলো পদ্মার ৩৫ কেজির কাতল মাছ সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

বার্সেলোনাকে কাঁদিয়ে ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হল বার্সেলোনাকে। তাদের কাঁদিয়ে ফাইনালে নাম লিখিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রোববার ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে দিয়েগো সিমিওনির শিষ্যরা। এল ক্লাসিকো দেখার প্রত্যাশায় থাকা ফুটবলপ্রেমীদের শেষ পর্যন্ত মাদ্রিদ ডার্বি দেখেই সন্তুষ্ট থাকতে হবে।

বৃহস্পতিবার রাতে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে প্রথমার্ধে জালের নাগাল পায়নি কোনো দল। উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধে পাঁচ-পাঁচটি গোল হয়। তার মধ্যে তিনটি করে অ্যাটলেটিকো মাদ্রিদ। দুটি করে বার্সেলোনা। তাতে ৩-২ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নেয় মেসি-সুয়ারেজরা। অবশ্য বার্সেলোনার দুটি গোল ভিএআর এ বাদ পড়ে। তার একটি মেসির। অন্যটি জেরার্ড পিকের।

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে মাঠে নামেন কোকে। মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যে বার্সেলোনার জালে বল জড়ান অ্যাটলেটিকোর কোকে। এ সময় অ্যাঞ্জেল কোরেরা ডি বক্সের মধ্যে কোকেকে বল বাড়িয়ে দেন। কোকে বলের নিয়ন্ত্রণ নিয়ে ডান পায়ের শট নন। ডানকোণা দিয়ে গোলপোস্টের গা ঘেষে বল জালে আশ্রয় নেয়। অবশ্য ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি বার্সেলোনা। ৫১ মিনিটে লিওনেল মেসি গোল করে সমতা ফেরান।

৬০ মিনিটের মাথায় মেসি আরো একটি গোল করেছিলেন। কিন্তু সেটি ভিডিও অ্যাসিস্ট্যান্ড রেফারির কাছে গেলে বাতিল হয়। ৬২ মিনিটে অ্যান্তোনিও গ্রিজমান ফিরতি বলে হেড নিয়ে যে গোলটি করেন সেটিতে এগিয়ে যায় কাতালানরা। ৭৪ মিনিটে জেরার্ড পিকে গোল করে বার্সাকে ৩-১ গোলে এগিয়েও নিয়েছিলেন। কিন্তু সেই গোলটি ভিএআর এ টিকেনি। আর্তুরো ভিদাল অফসাইড হওয়ায় বাতিল হয়।

অবশ্য এর পরের গল্পটুকু শুধুই অ্যাটলেটিকো মাদ্রিদের। ৮০ মিনিটের মাথায় অ্যাটলেটিকো মাদ্রিদের ভিটোলোকে ডি বক্সের মধ্যে ফাউল করেন বার্সার গোলরক্ষক নেতো। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে আলভারো মোরাতা গোল করে সমতা ফেরান।

৮৬ মিনিটে অ্যাঞ্জেল কোরেরা সতীর্থ মোরাতার কাছ থেকে বল পেয়ে যান। তিনি জোরালো শট নেন। সেটি বার্সার গোলরক্ষক নেতোর গায়ে লেগেও গোললাইন অতিক্রম করে। তাতে ৩-২ গোলের জয়ে ফাইনালে পৌঁছে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। বিদায় নেয় বার্সেলোনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com