1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

করোনামুক্ত হয়েই একসঙ্গে অর্জুন-মালাইকা

  • আপডেট টাইম :: সোমবার, ১২ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম আলোচিত জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। করোনামুক্ত হওয়ার পর তাদের প্রথমবার একসঙ্গে দেখা গেলো।

রোববার (১১ অক্টোবর) মালাইকাকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন অর্জুন। পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন তারা। এই সময় সাদা রঙের পোশাক পরে ছিলেন মালাইকা। অন্যদিকে গাড়ির চালকের আসনে বসে ছিলেন অর্জুন।

গত ৬ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হওয়ার খবর জানান অর্জুন কাপুর। একই দিনে মালাইকা আরোরাও জানান, তিনি কোভিড-১৯ টেস্টে পজিটিভ। পরবর্তী সময়ে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন এই জুটি।

সম্প্রতি করোনামুক্ত হয়ে কাজে ফিরেছেন মালাইকা। ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে ফের দেখা যাবে তাকে। অন্যদিকে অর্জুন কাপুরও শিগগির সিনেমার শুটিংয়ে ফিরবেন বলে জানিয়েছেন।

কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হয়ে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে অর্জুন কাপুর লেখেন, ‘সবাইকে আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি এই সপ্তাহে কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হয়েছি। সেরে ওঠার পর ভালো বোধ করছি এবং কাজে ফেরার জন্য উচ্ছ্বসিত। শুভকামনার জন্য সকলকে ধন্যবাদ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com